1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে সড়ক দখল করে চলছে ইট-বালির ব্যবসা ! 

  • আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৭১ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ 
কক্সবাজার টেকনাফ পৌরসভার প্রধান সড়কের  পৌরসভার ২নং ও ৩নং ওয়ার্ড সংলগ্ন পল্লী বিদ্যুত অফিসের সামনে পুরাতন ট্রান্সপোর্ট এলাকায় প্রধান সড়ক দখল করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ইট-বালি ও খোয়ার ব্যবসা করে আসছেন৷ এতে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা ও শিক্ষার্থীদের। এভাবে চালাচ্ছে সড়কের দুই পাশেই ফুটপাত দখল করে অবৈধভাবে ইট, বালি, খোয়া  ব্যবসা। অপরদিকে বাতাসে উড়ছে ধুলাবালি নষ্ট হচ্ছে পরিবেশ।
একপাশে খোলা ডাস্টবিন ছড়াচ্ছে দুর্গন্ধ।
পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলা পরিষদ,হাসপাতালগামী লোকজন ও রোগীদের।
এ অবস্থা টেকনাফ পৌরসভার কে কে পাড়া, পুরাতন পল্লান পাড়া এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, কতিপয় ব্যবসায়ী ফুটপাত দখল করে ইট, বালি ও খোয়া রাখায় সারা দিনই সড়কে উড়ছে ধুলাবালি। তা বাতাসে উড়ে আশপাশের বাসা বাড়িতে ঢুকছে। এলাকাটি টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের।
এব্যাপারে স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু হারেছ যায়যায়দিন কে বলেন, সড়কের পশ্চিম পাশের পল্লী বিদ্যুত অফিসে সংলগ্ন এলাকায় অবৈধভাবে প্রধান সড়কের উপরে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট, বালি,পাথর রেখে বিক্রি করে আসছে। আমি বিষয়টি পৌর মেয়রকে অবহিত করেছি। তবে আমি চাই শীঘ্রই উক্ত স্থান থেকে ইট, বালি সরিয়ে নেওয়া হোক।
শনিবার (২৩ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ইট, বালি ইত্যাদি রেখে ডাম্পার গাড়ি সড়কের উপর রেখে বিক্রি করা হচ্ছে বালি। যার কারণে সড়কে যানযটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি স্তুুপ করে রেখেছে বালি।
এছাড়া দক্ষিণ পাশে সড়কের ওপর আছে ডাস্টবিন। এলোমেলো করে রাখা আছে পাঁচটি ময়লা রাখার কনটেইনার। সেখান থেকে প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে তা ঘাঁটাঘাঁটি করছেন টেকনাফ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এতে করে বাতাসে বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকমুখ ঢেকে সড়ক দিয়ে চলাচল করছেন পথচারীরা।
এ বিষয়ে স্থানীয় দোকানদার তারেক বলেন, এমনিতেই টেকনাফ পৌরসবার সড়কে ফুটপাত দখলে রয়েছে। এই সড়কে কিছুটা ফুটপাত থাকলেও দখল করে রেখেছেন দোকান মালিকেরা। আর ধুলাবালির কারণে এ পথে চলাচল করা দায়। ফুটপাত দখল হওয়ায় চলাচলে কষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ইট-বালুর ব্যবসা চলছে। সড়কে বালু রাখায় সারাদিনই সড়কে ধুলাবালি উড়ে। জানালা খুলেই ঘরের ভেতরে চলে আসে। ভালো কোনো কাপড় পরে এই সড়কে এলেই ময়লা হয়ে যায়। তাছাড়া সড়কে ডাস্টবিন রাখায় এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়।
ধুলাবালির কারণে মানুষের ভোগান্তির কথা স্বীকার ও যানযট বিষয়ে ইমারত ব্যবসায়ী নুরুল হকের কাছে জানতে চাইলে,তিনি বলেন, রাস্তার উপরে রাখা বালি আমার নয়। তারা ৩/৪ জন মিলে সিন্ডিকেট করে সড়কের উভয় পাশে বালি ও ইট, পাথর মুনো ও শাকেরের। বালি, ইট ও খোয়া ক্রয় লাইসেন্স ও অনুমতি বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে মোবাইল ফোন কেটে দেয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, বিষয়টি খুবই দুঃখজনক ধারণা করেছিলাম সড়কের পাশে চলমান ড্রেনেজ নির্মাণ কাজের মাটি। তবে বিষয়টি দেখে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off