1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

চকরিয়ায় হানিফ বাস-ডাম্পার সংঘর্ষ : আহত ২০

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে

মনজুর আলম, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি হানিফ বাসের সাথে ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার মালুমঘাট দরগাহ গেটের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। আহতরা হলেন, চট্টগ্রামের বাশঁখালীর জলদী পৌরসভার ১নং ওয়ার্ডের হাজী আব্দুর রহমানের পুত্র মাওলানা জামাল উদ্দিন, চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেনের পুত্র শামসুল আলম, রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজুল হকের পুত্র নুরুল ইসলাম, টেকনাফ উপজেলার কুতুপালং এলাকার মকতুল হোসেনের পুত্র ছৈয়দ আলম, লোহাগাড়া উপজেলার পুড়িবিলা ইউপির ৮নং ওয়ার্ডের সিকদার পাড়ার আহমদ হোসেনের পুত্র মোঃ ইমরান ও তার ভাগিনা মোঃ জায়েদ।
চিকিৎসাধিন থাকায় তাৎক্ষণিক প্রত্যেকের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আহতদের মধ্যে দুই গাড়ীর চালকসহ দুই পুরুষ ও এক মহিলা যাত্রী অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন কর্তব্য চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমূখি যাত্রীবাহি হানিফ বাসটি(যার গাড়ী নং-চট্রমেট্রো-ব-১১-১৬৮১) ঘটনাস্থলে পৌছলে,এমতাবস্থায় চকরিয়ামূখি খালি ডাম্পার (যার গাড়ী নং-চট্রমেট্রো-ট,১২-০১০৫) গাড়ী বেপরোয়া গতি আসায় গাড়ী দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গাড়ী দুইটির সামনে অংশটুকু ধুমুড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে পথচারীদের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ট্রান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে মহাসড়কের মাঝে র্দুঘটনা হওয়ায় প্রায় ঘন্টখানিক সময় যানচলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর( ইনর্চাজ) শেফায়েত হোসেন বলেন, যাত্রীবাহি হানিফ বাসের সাথে ডাম্পার গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়।খবর পেয়ে আমি সহ আমার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এখনো পর্যন্ত কোন লোক মারা যায়নি। কমবেশী যাত্রী আহত হয়েছে। তবে দুর্ঘটনার কারণে খানিক্ষণ যানচলাচলের বিঘ্নতা ঘটেছে।এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!