1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের প্যাকেজ নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী::লকডাউনকালে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ নিয়ে টেকনাফে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রী’র উদ্যোগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে এবং চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তাগণ বলেন, আমরা এ বিষয়ে বিস্তারিত অবহিত নই। ব্যাংকগুলো কি পরিসেবা দিচ্ছে এই বিষয়ে আমরা জানি না। যদিও ব্যাংকের শাখা প্রধানগণ বলছেন, তারা প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন খাতে অর্থ ছাড় দিয়েছেন।

ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংকার প্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তব্য দেন।

নারী উদ্যোক্তা আসমা মাহবুবা পিংকি বলেছেন, ব্যাংক কিংবা কোন ব্যক্তির অর্থিক সহায়তা ছাড়া তিনি এ পর্যন্ত ওঠে এসেছেন। কিন্তু যাত্রাপথে প্রচুর প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে।

তিনি বলেন, সামাজিকভাবে আমাকে নানাভাবে নিরুৎসাহিত ও অসহযোগিতা করা হয়।

ব্যাংক ও উদ্যোক্তাদের সমন্বয়ে কর্মশালার প্রস্তাব দেন সাবেকুন্নাহার বেবী নামক নারী উদ্যোক্তা।

মতবিনিময় সভায় টেকনাফ লামারপাড়া বাজার বনিক সমিতির সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক আবদুস সবুরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off