1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা 

টেকনাফ শাহপরীরদ্বীপে বৃদ্ধ খুনে ঘটনায় মামলা : ধরা ছোঁয়ার বাহিরে খুনিরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক

টেকনাফ প্রতিনিধি,

টেকনাফের শাহপরীরদ্বীপে এক বৃদ্ধকে খুন করার ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে টেকনাফ একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৩৮/৯৯৭,তারিখঃ-০৯/১১/২০২১।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ নভেম্বর বিকাল ৪ ঘটিকার সময় ছোট ছোট ছেলে-মেয়েদের মধ্যে খেলাধূলাকে কেন্দ্র করিয়া বিবাদীর সহিত নিহত নুরুল হকের সাথে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে মাগরিবের নামাজের আজান দিলে নিহত ব্যক্তি মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ৫ টা ৪৫ মিনিটের সময় মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে ৮/৯ জন লোকসহ ইয়াছিন নুরুল হককে ছুরিকাঘাত করে। খবর পেয়ে নিহতের দুই ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। ছেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় ৬ জনকে এজাহার নামীয় ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা রুজু করা হয়। আসামীরা হলেন,মোহাম্মদ হোসেন প্রকাশ পুতিন্যার ছেলে মোহাম্মদ ইয়াছিন (৪০),মোহাম্মদ কেফায়েত উল্লাহ (২২), মৃত ছৈয়দ আকবরের ছেলে আলী হোসেন (৫০) ও মোহাম্মদ ছৈয়দ হোসেন প্রকাশ মুইন্না বাইট্যা (৩০), আব্দুর রহিম মিস্ত্রীর ছেলে নুর আলম (২৭) মৃত পেশকারের ছেলে মোহাম্মদ সিরাজ (৪২),সকলের বাড়ি শাহপরীরদ্বীপ কোনার পাড়া ও মাঝের পাড়া।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম বলেন, আসামীদের গ্রেফতার করতে তাদের অভিযান পরিচালনা করা হয়েছে। বাড়িতে কেউ ছিলনা। যতক্ষন পর্যন্ত আসামী গ্রেফতার ততক্ষন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off