1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

সাবরাং উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের বিজয় সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ

সীমান্ত উপজেলা টেকনাফের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সাবরাং উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সাবরাং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিশাল বিজয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিতদের মার্চপাষ্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণের পর পবিত্র কুরআন থেকে তিলওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

সাবরাং উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌল্লাহ এর স্বাগত বক্তব্যের পর অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রোশমিয়া নুসরাত রাফসা।

এদিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল হক বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অত্র বিদ্যালয়টি ফলাফলের দিক থেকে উপজেলার শীর্ষে। এই এলাকার শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে অত্র বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই বিদ্যালয়ের সার্বিক বিষয়ে তিনি পাশে থাকবার অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে আবুল কালাম, সোলতান আহমদ বি.এ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরওয়ার আলম, সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, ১,২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহেনা বেগম সহ প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষের দিকে প্রধান অতিথি এবং সাবরাং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন বি.এ সহ নবনির্বাচিত সকল সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off