1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে ট্রলারসহ ২১ জেলেকে ফেরত দিল মিয়ানমার নৌ বাহিনী

  • আপডেট সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩২৩ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ৪টি ফিশিং ট্রলারসহ ২১ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।
শনিবার রাতে ২১ জেলে সহ ৪ টি ফিশিং ট্রলার সেন্টমার্টিন্স দ্বীপের জেটিতে এসে পৌঁছেছে। এসময় সাগরে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা ৪টি ট্রলারসহ তাদেরকে নিয়ে সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছান। জেলেদের ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।
ফিরে আসা জেলেদের কথা অনুযায়ী  তিনি জানান, মিয়ানমার জলসীমায় যাতে আর মাছ শিকারে না যায় সে ব্যাপারে সতর্ক করে তাদেরকে ছেড়ে দিয়েছে। তবে জেলেদের দাবী বাংলাদেশের জলসীমায় তারা মাছ শিকার করছিলেন।
২০ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার সময় টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের পুর্ব সমুদ্র উপকূলে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা দুই দফায় ৪টি ফিশিং ট্রলারসহ এই ২১ জেলেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া ৪ফিশিং ট্রলার গুলো ছিল সেন্টমার্টিনের বাসিন্দা নুরুল আমিন, মো. আজিম, মোঃ হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন।
ট্রলারসহ জেলেরা ফেরত আসার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off