
নিজস্বপ্রতিবেদক ।
কক্সবাজার টেকনাফ সীমান্তে কর্মরত কলম সৈনিকদের সংগঠন টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমানের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে থানা হল রুমে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও পরামর্শ সভায়ন অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এস আই আবদুল বাতেন,টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, নব গঠিত টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণত সম্পাদক নাছির উদ্দিন রাজ, মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসের, উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম এ হাসান সহ প্রেস ক্লাবের সিনিয়র নেতৃত্ববৃন্দ গণ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান,
মাদক,সন্ত্রাস, মানব পাচার, ডাকাতি সহ আইনশৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ লিখনির মাধ্যমে সমাজ কে সহযোগিতা করবে । এ ছাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। এবং মাদক ও সন্ত্রাসী কাযর্কলাপ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।
copy off
Leave a Reply