
নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে সহ ব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে
নেচার এন্ড লাইফ প্রকল্পের সৌজন্যে টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির আয়োজনে

টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, মধ্যম হ্নীলা বিট কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোছন, বিশিষ্ট সমাজ সেবক ও পরিবেশ কর্মী নুরুল আমিন, নেচার রিসোর্চ ম্যানেজার অশীম কুমার বড়ুয়া, সাইট সমন্বয় কারি নেচার এন্ড লাইফ প্রকল্পের মোহাম্মদ সওকত উসমান।

পরে দিবসটি উপলক্ষে টেকনাফ রেঞ্জ মাঠে সিপিজি কমিটি (বন পাহাড়া দল) সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন, সাইট সমন্বয় কারি নেচার এন্ড লাইফ প্রকল্পের মোহাম্মদ সওকত উসমানের পরিচালনায় টেকনাফ রেঞ্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইদ্রীস ওয়াহিদ, মোঃ আব্দুল্লাহ, ইদ্রীস খান, মোহাম্মদ নুর সহ আরো অনেকেই।
copy off
Leave a Reply