1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

ভূমিদস‍্যু আশরাফ আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েলকে প্রাণনাশের হুমকি ||টেকনাফ ৭১

  • আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৫৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি,

টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ৩নং ওয়ার্ড সানুর আম গাছ তলার পূর্বপাশে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এর সরকারি জমি ও পৌরসভার নবনির্মিত ড্রেইনের উপর টিনের ছাউনি দিয়ে দোকান নির্মাণ ও দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করায় ধারাবাহিকভাবে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করলে জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার টেকনাফ প্রতিনিধি ও বিএমএসএফ টেকনাফ উপজেলা শাখার সিঃ নির্বাহী সদস্য সাংবাদিক এস এন কায়সার জুয়েলকে প্রাণনাশের হুমকি দিয়েছে ভূমিদস্যু অবৈধ সরকারি জমি ভোগ দখলকারী মৌলবী আশরাফ আলি।

সাংবাদিক এস এন কায়সার জুয়েল জানায় গত (৩০ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় নিজ বসতবাড়ি থেকে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হলে ভূমিদস্যু আশরাফ আলী সাংবাদিক জুয়েলকে বসত বাড়ির সামনে দেখতে পায়, এসময় উক্ত সংবাদ প্রকাশ করার কারণে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করে আসছে।
পাশাপাশি সাংবাদিক কায়সার জুয়েলকে উদ্দেশ্য করে তার নিজস্ব ফেইসবুক আইডি Asraf Ali নামক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে মানহানিকর বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে সাংবাদিক জুয়েল নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কোনো মুহূর্তে তাকে প্রাণনাশ ও ঘুম করে ফেলবে বলে আশঙ্কা করছেন তাই সে জীবনের নিরাপত্তা চেয়ে টেকনাফ মডেল থানায় একটি জিডি করেন।

উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল ফোরাম (বিএমএসএফ) জেলা ও টেকনাফ শাখার সকল নেতৃবৃন্দ ও টেকনাফের কর্মরত সাংবাদিকেরা উক্ত হুমকিদাতা ভূমিদস‍্যু আশরাফ আলীর বিরুদ্ধে সুস্থ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি বিনিত অনুরোধ জানান।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ)র কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে শীঘ্রই মানববন্ধন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য যে গত ১৫ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দোকান নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে টিনের বেড়া দিয়ে গোপনে দোকানের নির্মাণ অব্যাহত রেখেছে। এমনকি টেকনাফ পৌরসভার ভূয়া কাজ তৈরি করে সহায়তা মানুষের কাছ থেকে সম্পত্তি দখলে নেওয়ার অহরহ অভিযোগ রয়েছে।

প্রাণনাশের হুমকিসহ উপরোক্ত বিষয়ে অভিযুক্ত আশরাফ আলীর সাথে মুঠোফোনের যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করে সম্পূর্ণ মিথ্যা বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off