1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ সামাজিক সমস্যা নিরসনে ওলামাদের নিয়ে মতবিনিময় 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে
আশেক উল্লাহ ফারুকী, আরাফাত সানি:: টেকনাফ 
কক্সবাজারের টেকনাফে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধান নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত এবং”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠাতা” শীর্ষক মাদক,মানব পাচার, জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও নারী নির্যাতন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় ইসলামী ফাউন্ডেশন কক্সবাজার সহকারি পরিচালক ছরোয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং উপজেলা ইসলামী ফাউন্ডেশনে লাইব্রেরিয়ান সাব্বির আহমদ ব্যবস্থাপনা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা কৃষি অফিসার জাকের হোসেন, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহীর হোসেন এম এ,উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম ও টেকনাফ জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ ইলিয়াস ও টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার মোঃ সাজ্জাদ হোসেন (সজীব),  সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী ও আরাফাত সানি।
প্রধান অতিথি বলেন,ইসলাম সম্প্রীতি স্থাপনের শিক্ষা দিয়েছে।ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম এবং ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের কোন স্থান নেই। তিনি বর্তমান ও অতীত ইতিহাস তুলে ধরে এর অগ্রগতি ও অবনতি সম্পর্কে ধারণা দিয়ে বলেন, আমরা এখন অগ্রগতির দিকে এগোচ্ছি। এ সফলতা আমাদের ধরে রাখতে হবে। সকল মতবিরোধ পরিত্যাগ  করে সবাইকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার আহবান জানান। সভাপতি সমাপনী অনুষ্ঠানে ইমাম সমাজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্তমূলক আলোচনা করে সভা সমাপ্ত করেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন,হ্নীলা দারসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওঃ আবছার কামাল।
উল্লেখ্য এর আগে উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের  মূল্যায়ন পরীক্ষায় কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কে ধারণা ও বাচাই করা হয়। এতে উপজেলার ৬০ জন ইমাম ও শিক্ষক উপস্থিত ছিলেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off