1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

স্বাধীনতা দিবসে টেকনাফে ৬৫০ জন দুঃস্থদের মাঝে ইফতার তুলে দিলেন নবাগত অধিনায়ক মহিউদ্দীন

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ৬৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে ব্যাটালিয়ন সদরের ২নং জিপি গেইট সংলগ্ন বিজিবি অডিটোরিয়াম প্রাঙ্গণে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় এ ইফতার ও খাবার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানে নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ, বিজিবিএসএস।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক এর দিক নির্দেশনায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে আজ টেকনাফে আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি। রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় নবাগত অধিনায় আরও বলেন, এই টেকনাফকে মাদকমুক্ত অঞ্চল ঘোষণা করতে হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক ভাইদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন, যেন আমারা মাদক বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করতে পারি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করছি।

উক্ত ইফতার বিতরণ কর্মসূচার সময় টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন মিনা আসিফ কবীর ছাড়াও টেকনাফ উপজেলার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন মিনা আসিফ কবীর সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ২০০ জন এবং সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১০০ জনসহ সর্বমোট ৬৫০ জনকে ইফতার বিতরণ করা হয় বলেও জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off