1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

স্বামী’র হাতে স্ত্রী খুন!

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৬২০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে ঘাতক স্বামী চুরিকাঘাতে এক রোহিঙ্গা নারী খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী এখনো পলাতক রয়েছে।

শুক্রবার (২৫) আগস্ট সকালে উপজেলার হ্নীলা ইউপির আলীখালি রোহিঙ্গা ২৫ নম্বর ক্যাম্পের এ ডি/৬ ব্লকের তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ক্যাম্পের মাঝি মোহাম্মদ আয়াছ জানান- আদিয়া খাতুন (২৩) ও নুর কামাল (২৪) উভয় স্বামী- স্ত্রী হয়। পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ চলে আসছিল বলে জানা গেছে। শুক্রবার সকালে তাদের মধ্যে আবারো ঝগড়া লাগলে স্বামী নুর কামাল উত্তেজিত হয়ে স্ত্রী আদিয়া খাতুনকে চুরি দিয়ে জবাই করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে এপিবিএন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ২৫ নম্বর আলীখালি রোহিঙ্গা ক্যাম্পে এ ডি/৬ ব্লক থেকে আদিয়া খাতুন (২৩)নামের এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানায়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off