1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

ছুরির আঘাতে শেষ না মামলা দিলে পুরো পরিবার কে হত্যার হুমকি! মৃত্যুশয্যায় পিতা কবির-দাবি ইব্রাহীমের

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩৭ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফের হ্নীলা ৬নং ওয়ার্ডের হামজার ছড়া এলাকায় ছুরির আঘাতে আহত হন মোঃ মুছা (২০) ও তাহার পিতা কবির আহাম্মদ(৫৫)। এদের মধ্যে মোঃ মুছার হাতের কবজির উপরে বড় ধরনের কাটা গেলেও তাহার পিতা কবির আহাম্মদের কিন্তুু বগলের নিছে হৃদপিণ্ডের পাশেই বড় আঘাত যা দিয়ে দেহের ভিতর থেকে ক্রমাগত বাতাস আসছে বলে জানা গেছে। বর্তমানে তাহারা হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তাহার পিতা কবির আহাম্মদের অবস্থা এমন যে চিকিৎসাধীন অবস্থায় কিছু ঘন্টা উন্নতি হয়, আবার কিছু ঘন্টা অবনতি হয়। অর্থাৎ মৃত্যুশয্যায় বা আশঙ্কাজনক বলে দাবি করেছেন তাহার ছেলে মোঃ ইব্রাহীম। সে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত (১১ সেপ্টেম্বর) তুচ্ছ বিষয় কে কেন্দ্র করে হ্নীলা হামজার ছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একই এলাকার আব্দু রহমানের ছেলে মুজিবুর রহমান সহ তাহার ২/৩ জন মামা-ভাগিনা নিয়ে কবির আহাম্মদ গং দের উপরে দা, কিরিচ ও ছুরি নিয়ে হামলা চালায়। যেখানে ছুরির আঘাতে কলেজ ছাত্র মুছা ও তাহার পিতা কবির আহাম্মদ আহত হন।

উক্ত ঘটনার বিষয়ে কবির আহাম্মদের ছেলে মোঃ ইব্রাহীম গণমাধ্যম কে জানান, আমার পিতা ও ছোট ভাই কে মুজিবেরা শুধু ছুরি মেরে ক্ষান্ত হয়নি তারা নিজেরা এখন নতুন ভাবে বিভিন্ন মাধ্যমে আমার পরিবারে কাছে খবর পাঠাচ্ছে আমাদের ভাইয়দের মধ্যে যে কাউকে পেলে নাকি তারা হত্যা করবে। শুধু তা নয় তাহার বোনের জামায় মৌলভীবাজার এলাকার ছেলে আমাদের কে প্রতিদিন মোবাইলে হুমকি আর হুমকি দিতেই আছে। কেন আমরা বাবা -ভাইয়ের হত্যা চেষ্টার বিষয়ে টেকনাফ মডেল থানায় বাদি হয়ে তাহার শাশুর বাড়ির লোক জনের বিরুদ্ধে আবেদন করেছি। যা মোবাইলে ধারণ করা আছে।

তিনি আরো বলেন, আমাদের পরিবারের কেউ এখন বাড়ি থেকে বের হতে পাড়ছেনা তাদের ক্রমাগত হুমকির ভয়ে, ছোট ছেলে- মেয়েরা স্কুলে যেতে পারছেনা। বাড়ির বিভিন্ন প্রয়োজনে পরিবারের সদস্যরা হ্নীলা বাজারে পর্যন্ত যেতে পারছেনা। আমি মনে করি দেশে আইনের শাসন আছে তারা অবশ্যই আইনের আওতায় আসবে। আমার ভাই -বাবা কে ছুরি মেরে উল্টো আমাদের পরিবারে সদস্যদের হত্যার হুমকি দেয় এ রকম প্রভাবশালী আমাদের এলাকায় বিরল বলে মনে করি। ভবিষ্যতে আমার পরিবারের কোন সদস্যদের কিছু হলে সমস্ত দায়-দায়িত্ব তাদের নিতে হবে বলে দাবি মোঃ ইব্রাহীমের। যেহেতু তারা বিভিন্নভাবে হত্যার হুমকি-ধুমকি দিচ্ছে আমি টেকনাফ মডেল থানা পুলিশের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি তাদের যেন আইনের আওতায় আনা হয়। তবে আমার পিতার জন্য দোয়া করবেন যেন মৃত্যুকুল থেকে আমার বাবা ফিরে আসে।
কেন তাদের হত্যার হুমকি দিচ্ছেন এমন জানতে চাইলে মুজিব জানান, ঘটনার পর হতে আমি আমার বাড়িতে যায়নি। তারা নিজেরা বলতেছে বলে মনে হচ্ছে। আর আমার বোনের জামায় কেন তাদের গালি গালাজ করবে, সে তো কক্সবাজার গাড়ি চালায়।

এ বিষয় টেকনাফ মডেল থানার ওসি মোঃ জোবাইর সৈয়দ জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!