1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

মেয়েরা চাকরিতে যাওয়ার কারণে বিবাহবিচ্ছেদ বেড়েছে!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক সাঈদ আনোয়ারের এক মন্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তার মতে, মেয়েরা চাকরিতে যাওয়ার কারণে বিবাহবিচ্ছেদ বেড়েছে!

 

আনোয়ারের মতে পাকিস্তানে গত ৩ বছর বিবাহবিচ্ছেদ অন্তত ৩০ শতাংশ বেড়েছে। যার মূলে রয়েছে দেশটিতে নারীদের কাজে অংশ নেয়া।

 

এক ভিডিওতে আনোয়ার বলেন, ‘পাকিস্তানে নারীরা চাকরি করা শুরু করেছে, এরপর গত ৩ বছরে অন্তত ৩০ শতাংশ বিবাহবিচ্ছেদ বেড়েছে। স্ত্রীরা বলে, তুমি জাহান্নামে যাও আমি এখন নিজে উপার্জন করতে পারি। আমি ঘর নিজেই চালাতে পারি। এটা আসলে একটা গেম প্ল্যান, আপনি সঠিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই গেম প্ল্যান বুঝতে পারবেন না।’

 

এক সময়ের তারকা এই ব্যাটার জানান, এমন ঘটনা তিনি বিশ্বের অনেক জায়গায় দেখেছেন, যেখানে নারীরা কাজে যাওয়ার কারণে পরিবারগুলো ধুঁকছে।

 

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের অনেক জায়গায় ঘুরেছি। সম্প্রতি আমি অস্ট্রেলিয়া ও ইউরোপ থেকে এসেছি। তরুণরা সেখানে ধুঁকছে, পরিবারগুলোর খুবই বাজে অবস্থা। দম্পতিগুলো লড়াই করছে।’

 

এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার মেয়রও নাকি এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান আনোয়ার। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আমার কাছে বলেছে “কীভাবে আমাদের সমাজ ভালো হবে” অস্ট্রেলিয়ার মেয়র আমাকে বলেছেন, “আমাদের নারীরা কাজে যাওয়ার কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off