1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
  1. চট্টগ্রামের কর্ণফুলি নদী থেকে সাগরে মাছ ধরতে গিয়ে বোট মালিকসহ ১৮ জন জেলে ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৩ সেপ্টেম্বর রাতে নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফ বি খাজা আজমীর’ নামের ফিশিং বোটটি সাগরে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ বোটের মালিকের স্ত্রী সেলিনা আক্তার (৪০) গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৫) করেছেন। জিডিতে তিনি জানান, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে যুক্ত। তার মালিকানাধীন বোটে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেল (৩৫) এবং আরও ১৪ জন জেলে মাছ ধরতে বের হন।

সেলিনা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ হচ্ছে না। কিন্তু টানা ১০-১১ দিন কোনও খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে গেছি। এখনো স্বামী ও বোটের সকল মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও কোনো খোঁজ দিতে পারছে না।’

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজাখুঁজি চলছে।’

জিডিটির তদন্ত কর্মকর্তা এসআই আরিফ বলেন, ‘১৩ তারিখের পর থেকে তাদের মোবাইলের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছি। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!