1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা!

২কেজি আইস ও ১টি কিরিচ উদ্ধার করেছে টেকনাফ ২বিজিবি

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ২কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে। রবিবার (৩০ জুন) সকালে এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৯ জুন) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে মৎস্য ঘেরের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে হাড়িয়াখালি এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত ব্যক্তিরা পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে থাকা পোটলাটি পড়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ২কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, টহলদল কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off