1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার: ধরাছোঁয়ার বাইরে ৯ দালাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রার প্রস্তুতিতে থাকা নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় পাচারকারীরা বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সমবেত করেছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে ২৮ জনকে উদ্ধার করে।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারীচক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

অভিযানের সময় পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

এই ২৮ জন উদ্ধারের ঘটনার মূল দালাল ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন কচ্ছপিয়ার শীর্ষ মানবপাচারকারী সালাম, ইউনুস, জাফর, হোছাইন আলি, আব্দল করিম, আব্দুর রহিম, জসীম, ইসমাইল, তুলাতুলির ইয়াছিন, নোয়াখালীর সাইফুল, হারুন, আয়াতুল তনজিদ, মোঃ কামাল, মোঃ ছলিম, সিরাজু মাঝি।

স্থানীয়রা জানান, তাদেরকে গ্রেফতার না করলে এই অঞ্চলে মানবপাচার বন্ধ হবে না, তাই তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off