
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি কর্তৃক ‘টেকনাফ খেলোয়াড় সমিতি’ অনুমোদিত নয় বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রীড়ানুরাগী ও সাধারণ মানুষকে বিভ্রান্তি এড়াতে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টেকনাফ খেলোয়াড় সমিতির কোনো ধরনের কার্যক্রম, সিদ্ধান্ত, পরিচয় কিংবা বক্তব্যকে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির প্রতিনিধিত্বশীল বা অনুমোদিত হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।
ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা ও স্বার্থ রক্ষায় সকলকে সঠিক তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। অনাগত বিভ্রান্তি নিরসনে এই বিষয়টি সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো।
copy off
Leave a Reply