1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ

টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

টেকনাফ প্রতিনিধি।।

 

কক্সবাজারের টেকনাফে মা আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে টেকনাফ পৌরসভার হাই স্কুল মাঠ সংলগ্ন ফরিদ মার্কেটের ২য় তলায় মাদ্রাসার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআনের হাফেজ ছাত্রদের কন্ঠে খতমে সবিনা, হিফজ সবক ও তেলাওয়াত মুখরিত হয়ে ওঠে।

 

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আছেম রাফি বিন আরিফ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাফর।

 

বক্তারা বলেন, “একটি সন্তান হাফেজে কোরআন হওয়া মানে পুরো পরিবারের জন্য নাজাতের উসিলা। এই মাদ্রাসা টেকনাফে দ্বীনি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

 

এতে বিশেষ অথিতি ছিলেন,মাওলানা,মুফতি জাফর, হাফেজ মাওলানা এজহারুল হক, হাফেজ মাওলানা-আমীরুল মোস্তফা, হাফেজ মাওলানা-নরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল গনি, মাওলানা জিয়াউর রহমান আজিজী,হাফেজ মাওলানা জুবাইর, মাওলানা এনামুল হক এনাম ও মোহাম্মদ হোসাইন বিন জামাল।

 

অনুষ্ঠানে চলতি বছরে হিফজ সম্পন্নকারী নকিবুল ইসলামকে ফুলের মালা দিয়ে পাগড়ি প্রদান করা হয়।

এবং পরীক্ষায় ৩ কৃতি শিক্ষার্থী ভালো ফলাফল করায় মো: রিদুয়ান, মোঃ রায়হান ও মোঃ জিহাদকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে খতমে সবিনা পাঠ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off