
আমি মোহাম্মদ রফিক, পিতা: মৃত শামসুল আলম, সাং: কচ্ছপিয়া (৮নং ওয়ার্ড), ইউনিয়ন: বাহারছড়া। পেশায় আমি একজন সাধারণ জেলে ও ছোটখাটো মাছ ব্যবসায়ী। সততার সাথে ব্যবসা ও পরিশ্রম করে জীবিকা নির্বাহ করাই আমার মূল পেশা।
গত দুই দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে/অনলাইনে আমার নাম জড়িয়ে মানবপাচার সংক্রান্ত যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে আমাকে মানবপাচারের সাথে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
আমি স্পষ্ট ভাষায় জানাচ্ছি যে, আমি কখনোই কোনো প্রকার অপরাধমূলক কাজ বা মানবপাচারের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না এবং বর্তমানেও নই। একটি মহল ব্যক্তিগত শত্রুতা ও সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় সংবাদমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এই মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।
আমি উক্ত প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে সকল সংবাদমাধ্যম ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, কোনো প্রকার বস্তুনিষ্ঠ তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে কান দেবেন না বা প্রচার করবেন না।
প্রতিবাদকারী,
মোহাম্মদ রফিক
পিতা: মৃত শামসুল আলম
কচ্ছপিয়া (৮নং ওয়ার্ড), বাহারছড়া
পেশা: জেলে ও মাছ ব্যবসায়ী
copy off
Leave a Reply