1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ

নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

প্রতিপক্ষের ষড়যন্ত্রে সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টার দাবিতে ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রচার বন্ধের আহ্বান জানান ভুক্তভোগীরা। তারা জানায়, আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফের হোয়াইকং নয়াবাজারের কয়েকজন ব্যক্তিকে জড়িয়ে বিভিন্ন নিউজ পেজ ও সংবাদমাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, একপেশে, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর মিথ্যা তথ্যের দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি ‘টেকনাফের হোয়াইকং নয়াবাজার ও সীমান্ত ঘিরে অপরাধ সাম্রাজ্যের নেপথ্যে নুরুল ইসলাম, লালু ও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন সিন্ডিকেট’ শিরোনামে প্রকাশিত সংবাদটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবাদকারীদের অভিযোগ, তাঁদের কোনো বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একপেশেভাবে বিভিন্ন গুরুতর অভিযোগ উপস্থাপন করা হয়েছে। এতে তাঁদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

প্রতিবাদলিপিতে তাঁরা দাবি করেন, তাঁদের পরিবারের একজন সদস্য বর্তমান জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত ও প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁদের সামাজিক অবস্থান ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এ ধরনের সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, অপরাধজগতের সঙ্গে তাঁদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

প্রকাশিত সংবাদে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের কথিত সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ, মাদক ও অবৈধ অস্ত্রের কারবার, ফিশারী ঘের এবং শিয়াইল্যা মোড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন প্রতিবাদকারীরা। তাঁদের ভাষ্য, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এসব অভিযোগ সামনে আনা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি সেনাসদস্য তিতাস শেখ নিহতের মর্মান্তিক ঘটনার সঙ্গে তাঁদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট দাবি করেছেন তাঁরা। বিশেষ করে শাহিন পারভেজ প্রকাশ লালুর নাম জড়িয়ে ওই ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ। তাঁরা নিজেদের শান্তিপ্রিয় ও আইন মেনে চলা নাগরিক হিসেবে উল্লেখ করে এসব অভিযোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন। প্রতিবাদকারীরা আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ, তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা মহলের দেওয়া একতরফা তথ্যের ভিত্তিতে গুরুতর অপরাধের সঙ্গে কাউকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তাঁরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি প্রকাশিত সংবাদের তথ্য-প্রমাণ যাচাই, তাঁদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় সংশোধনী বা প্রতিবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি, নিউজ পেজ ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন। পাশাপাশি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁদের আহ্বান, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা হোক। কোনো অভিযোগের সত্যতা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, আর নিরপরাধ কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হলে সেটিও প্রতিরোধ করা হোক।

প্রতিবাদকারী….

১. নুরুল ইসলাম
২. শাহিন পারভেজ (লালু)

৩. শামীম (গুরাইয়া)

ঠিকানা: হোয়াইকং নয়াবাজার, টেকনাফ, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off