
মোঃ শেখ রাসেল টেকনাফ
টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়া দোকানের পাশে ডাম্পারের সাথে ধাক্কা লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোঃ মুসাদ্দীক শিশুটি স্থানীয় মওলানা ছানা উল্লার সন্তান বলে জানাগেছে। গত ১৭অক্টোবর বাদে আছর একটি ডাম্পার শিশু টিকে ধাক্কা দিলে স্থানীয়রা উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নিয়েগেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসা অবস্থায় তাহার মৃত্যু হয় বলে জানায় তাহার পরিবার। আজ ১০ঘটিকার সময় তাহার দাফন সম্পন্ন হবে। স্থানীয় সূত্র বলছে, প্রশিক্ষণ ছাড়া গাড়ি চালাক হওয়ায় নিয়মিত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তাই সকল অবৈধ চালকদের আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের।
copy off
Leave a Reply