
শোক বার্তা:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, উখিয়া-টেকনাফ সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রলীগ কর্মী ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি ও দৈনিক সমুদ্রকন্ঠের হ্নীলা প্রতিনিধি মোঃ শেখ রাসেল।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি আরো জানান, আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী দক্ষিণ চট্টগ্রামের একজন স্বনামধন্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ছিলেন।
আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এ জনদরদী মহান রাজনীতিবিদ। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় হ্নীলা দরগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
শোকার্তে:মোঃ
শেখ রাসেল
ছাত্রলীগ কর্মী ও সাংবাদিক।
copy off
Leave a Reply