1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

সেন্টমাটিনে চিকিৎসা অভাবে এক গর্ভবতী মহিলার মৃত্যু ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫২২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,টেকনাফ

টেকনাফের মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন জনপদ সাগরের বুকে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিন প্রসব চিকিৎসা সেবা না থাকায় এক গর্ভবর্তী মহিলার করুণ মৃত্যু ঘটেছে। দ্বীপবাসী এখানে হাসপাতালে যাবতীয় কার্য্যক্রমের পাশাপাশি ডেলিভারী ইউনিট চালুর জন্য সরকারের সংশিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৭টারদিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের গুচ্ছগ্রামের আব্দুল শুক্কুরের স্ত্রী কুলসুমা (২২) এর প্রসব যন্ত্রণা শুরু হলে দ্বীপে কোন চিকিৎসক না থাকায় ডেলিভারীর জন্য সাগর পথে টেকনাফ আনার পথেই নৌযানে মৃত্যুবরণ করেন। চিকিৎসা সেবা বঞ্চিত অপমৃত্যুর ঘটনায় দ্বীপবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান,এই দ্বীপের বাসিন্দাদের সরকারী স্বাস্থ্য সেবার হাসপাতাল থাকলেও তালিকায় ভুক্ত চিকিৎসক না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে দ্বীপবাসী। এছাড়া ডেলিভারী ইউনিট না থাকায় প্রায় সময় গর্ভবতী মহিলাদের অপমৃত্যুর ঘটনা ঘটছে। অনতিবিলম্বে এর সমাধানের জন্য সরকারের উর্ধ্বতন মহলের হ¯ক্ষেপ কামনা করছেন তিনি।

এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, এই ঘটনাটি আমরা অবগত হয়েছি। বিষয়টি উর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। শীঘ্রই এই দ্বীপে ডেলিভাবী সেবাসহ যাবতীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবছরই শাহপরীরদ্বীপ এবং সেন্টমার্টিনের গর্ভবতী মহিলাদের প্রসব সেবা না পেয়ে অকালে মৃত্যুবরণ করছে। তাই এসব গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করার জন্য ডেলিভারী ইউনিট চালুর দাবী উঠেছে দ্বীপবাসীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!