
নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । ২১ ডিসেম্বর দুপুরে টেকনাফ স্থল বন্দরে এসে বন্দরের বিভিন্ন কর্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্য যাত্রা করেন। এবং আগামি কাল সেন্টমার্টিনে নির্মীত বাতি (লাইট হাউস ) ঘর পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জালাল উদ্দীন, মন্ত্রীর সচিব আবরাউল হাসান,টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি আবুল মনসুর, টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান,হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, স্থল বন্দরে ম্যানেজার জসিম উদ্দীন সহ অনেকেই।
উল্লেখ্য নৌ পরিবহন প্রতি মন্ত্রী টেকনাফ স্থলবন্দরে পৌছলে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।
copy off
Leave a Reply