1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে

আটক ২৪ বাংলাদেশী নাগরিক কে বিজিবির প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করল মিয়ানমার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, মোঃ শেখ রাসেল  টেকনাফ

বিভিন্ন সময় অবৈধ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশের অভিযোগে আটক ২৪ বাংলাদেশী নাগরিক কে ফেরত দিয়েছে মিয়ানমার জান্তা সরকার।২৩ ফৈব্রুয়ারী দুপুর ১২ঘটিকার সময় মংডু শহরে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিজিপির মধ্যে এক পাতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেন্তৃন্ত দেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খাঁন,এবং মিয়ানমারের পক্ষে ০৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেন্তৃন্ত দেন ৪নং বডার্র গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল জু লিং অন। বৈঠক শেষে ২৪ জন বন্দী বাংলাদেশের নাগরিক কে বিজিবির প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খাঁন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।পরে মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগকারী রাঙ্গামাটি জেলার কাউখালী থানার ধুবুয়া লামারপাড়ার চাইরুই মারমার পুত্র পাইসেহ্লা, টুইকাহার ওরফে সানসুর পুত্র মং চিং মামরা, কুলার পাড়ার থৈইনু ওরফে থৈইনুর পুত্র থৈঅংরী মারমা, টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার মোঃ গিয়াস উদ্দিনের পুত্র জুনায়েদ, বান্দরবানের কুহালংয়ের ক্যচিং মং এর পুত্র চাই চাই প্রু মারমা, হ্নীলা দমদমিয়ার করিমুল্লাহর পুত্র রহমত উল্লা, শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার লাল মিয়ার পুত্র এনায়েত উল্লাহ, শাহপরীর দ্বীপের আবদুর শুক্কুর (মিজি) এর পুত্র মোহাম্মদ আয়েস, উত্তর পাড়ার মৃত জালাল আহমদের পুত্র সিরাজুল্লাহ, উলুবনিয়ার আব্দুল জলিলের পুত্র রুবেল, নাইক্ষ্যং পাড়ার মোহাম্মদ শরীফের পুত্র মোহাম্মদ উল্লাহ, বড়তলীর আমানুল্লাহের পুত্র মোহাম্মদ সলিম, বান্দরবানের কুহালংয়ের জহির আহমদের পুত্র মোহাম্মদ সাদেক, হোয়াইক্যং লম্বাবিলের মোঃ ইসমাঈলের পুত্র আব্দুল কাদের, একই গ্রামের জকির আহমদের পুত্র অলি আহমেদ, রাজশাহী পুটিয়া থানার মধুখালী গ্রামের দমদমিয়ার ইয়াসিনের পুত্র মোঃ সাবুর, হ্নীলা জাদিমোরার মোঃ হোসাইনের পুত্র ইমান হোসাইন, বান্দরবান কুহালংয়ের উথেইসেনের পুত্র পুকুয়েটসে, রাঙ্গামাটি জেলার কাউখালী থানার পূর্ব সোনাইছড়ির চাইথৈয়াইউ মারমার মেয়ে মিস অঞ্জনা মারমা, উচিংনু মারমার পুত্র আগ্রা মারমা, একই থানার পশ্চিম মোনাইপাড়ার থৈসামং মারমার পুত্র কংচিংউ মারমা, দুসরী পাড়ার উশোপ্রু মারমার পুত্র সাথোয়াইমং মারমা, পাওপাড়ার মংসা মারমার পুত্র থৈয়াইপ্রু অং মারমা এবং টেকনাফ আলী পাড়ার মৃত মীর আহমেদের পুত্র নুরুল আলমসহ ২৪জন বাংলাদেশী নাগরিক কে বাংলাদেশ প্রতিনিধি দল বিজিবির কাছে হস্তান্তর হয় ।ফেরত ২৪ নাগরিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off