1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফে “ঊষার আলো ছাত্র ফোরামের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণর অভিষেক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৫১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি টেকনাফ,

টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামে আত্মপ্রকাশ করেছে, “ঊষার আলো ছাত্র ফোরাম” নামে একটি সামাজিক সংঘটন। “শিক্ষা আমাদের পথপ্রদর্শক” শ্লোগানকে প্রতিপাদ্য করে নবযাত্রা করেছে এই সংঘটনটি। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়েই অভিষেক হয় “ঊষার আলো ছাত্র ফোরাম” এর।

সমাজে ঝরে পরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্যই উক্ত ফোরামের সৃষ্টি বলে জানান, উক্ত ফোরামের আহবায়ক। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লম্বরী মলকা বানু উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক, মুহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, মহেশখালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মুহাম্মদ ইসমাইল মুকুল, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ শহীদুল্লাহ, আব্দুস শুক্কুরসহ অত্র এলাকার মুহাম্মদ ইউনুছ, ছামিউদ্দিন প্রমূখ। বক্তব্য কালে অতিথিরা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষিতদেরই গুরুদায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার পাশাপাশি মানবিকতাকে দারণ করে দেশ ও দশের কল্যাণে ঝাঁপিয়ে পরার উপদেশ দেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত সংগটনের আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ ইমতিয়াজ আহমদ। মেধাবী ছাত্রদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অভিষেক অনুষ্ঠান। পুরস্কার পেয়ে উৎসাহিত শিক্ষার্থীদের পাশাপাশি অভিবাবকরাও খুশি হয়েছেন বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off