1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

প্রদীপ আমলের পলাতক আসামী ইয়াবা গডফাদার নয়াবাজারের ধইল্যাহ এখন এলাকার বড় নেতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক

টেকনাফে উপজেলায় আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বড় বড় ইয়াবা কারবারিরা মেম্বার চেয়ারম্যান প্রার্থী হতে মরিয়া হয়ে ওঠেছে।এসব ইয়াবা কারবারিদের দৌড়ঝাঁপ দেখে হোয়াইক্যং ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম সাত ঘরিয়া পাড়ার বসিন্দা কথিত যুবলীগনেতা নুরুল আলম প্রকাশ ধইল্যাহও এখন মেম্বার প্রার্থী হতে মরিয়া হয়ে ওঠেছে ।শুরু করেছে নানান প্রচারণা। সে একজন পুরাতন ও চলমান ইয়াবা পাচার কারিদের ডন বলে এলাকার মানুষের জনশ্রুতি রয়েছে।গত কয়েকদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে পশ্চিম সাত ঘরিয়া পাড়া এলাকায় উক্ত যুবলীগনেতা দাবিদার নুরুল আলম ধইল্যার বাড়িসহ কয়েকটা বাড়িতে র‌্যাব, বিজিবি মিলে যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজন আসামীকে গ্রেফতার করেছে । সে সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কথিত নেতা নুরুল আলম ধইল্যা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলে জানা যায় । ভাগ্যক্রমে পাহাড়ি এলাকা হওয়াতে সে পালাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে ,না হয় প্রশাসনের সেই যৌথ অভিযানেই ইয়াবা গডফাদার নুুরুল আলম ধইল্যা আটক হয়ে যেতো,এমটাই জানিয়েছেন স্থানীয় জনগোষ্ঠী। র‌্যাব- বিজিবি”র সেই দিনের যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়ে এলাবাসী জানান,নুরুল আলম ধইল্যা একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী,তার নেতৃত্বে নয়াবাজার এলাকায় একটি বড় ধরণের ইয়াবা সিন্ডিকেট রয়েছে । তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে আরো বিভিন্ন ধরণের মাদক সংক্রান্ত গোপন তথ্য পাওয়া যাবে বলেও জানান ।ওই অভিযানের গ্রেফতার কৃত আসামীদের পৃষ্টপোষকও নুরুল আলম ধইল্যা বলেও জানান তারা । সে প্রদীপের আমলে মাদক বিরুধী অভিযান জোরদার হলে দীর্ঘদিন পালিয়ে থাকে ,এখন আবার এলাকায় এসে কালো টাকার বিনিময়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে মরিয়া হয়ে ওঠেছে ।ইয়াবা রাজা নুরুল আলমের নির্বাচনী প্রচারণা দেখে এলাকার সূধী সমাজ হতাশ হয়ে পড়েছে।
এবিষয়ে তার (০১*৪৩-৬৩*৫*৮)নাম্বারে কয়েকবার ফোন দিয়ে যোগাযোগ করতে চাইলে,সে রিসিভ না করার কারণে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off