1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফ সদর ইউনিয়নবাসীর কাছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দ এর খোলা চিঠি

  • আপডেট সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৯৭ বার পড়া হয়েছে

টেকনাফ সদর ইউনিয়নবাসীর কাছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দ এর খোলা চিঠি,,,,

প্রিয় টেকনাফ সদর ইউনিয়নবাসী,
আচ্ছালামুআলাইকুম/আদাব/নমস্কার,,,,

হঠাৎ করে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১১ই এপ্রিল অনুষ্টিতব্য টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন।

স্থগিত মানে নির্বাচন বন্ধ হয়ে গেছে এমন নয়,আগামীতে সঠিক সময়ে অবশ্যই নির্বাচন অনুষ্টিত হবে।

সরকারীভাবে পরিবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা অবশ্যই সরকার কর্তৃক গ্রহীত সকল সিদ্ধান্ত তথা সাস্থ্যবিধি মেনে চলবেন।

নিয়মিত মুখে মাস্ক পরিধান করুন,আর বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন।
এতে করে করোনার সংক্রমণ হতে দুরে থাকা যাবে।

প্রিয়
টেকনাফ সদর ইউনিয়ন বাসী,
আপনাদের একনিষ্ঠ একজন সেবক হিসেবে সুখে দুঃখে অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব ইনশাহ আল্লাহ।

ভয়ের কোন কারন নেই, আল্লাহ মোদের সহায়, আপনারাই আমার শক্তি। আপনাদের প্রতিটা বিপদে আপদে আমি আবু ছৈয়দ নিজেকে বিলিয়ে দেব শেষ নিঃশ্বাস পর্যন্ত, ইনশাআল্লাহ।

গতবছর করোনার প্রথম ধাপে যেভাবে আপনাদের মৌলিক অধিকারগুলো আপনাদের ঘরে ঘরে পৌছিয়ে দিয়েছিলাম, ঠিক সেভাবেই ভবিষ্যতে আপনাদের জন্য সরকারের পক্ষ হতে আসা আপনাদের মৌলিক অধিকারের অংশবিশেষ আপনাদের ঘরে ঘরেই পৌছিয়ে দেব ইনশাআল্লাহ।

সরকারের এই গৃহীত সিদ্ধান্তকে আপনাদের স্বাগত জানানো উচিত বলে মনে করি।
কারন হিসেবে বলা যায়; মানুষের জীবনের চাইতে নির্বাচন কোনদিন মুল্যবান হতে পারে না।

সরকার যখনি মনে করবেন যে, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আসছে, তখন যদি পুনঃনির্বাচনের দিন তারিখ ঠিক করেন,তখনি আমরা আপনারা আবারো নির্বাচনের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ।

তাই আপনারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাসা থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক পরিধান করুন এবং বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন।
যেখানেই যাবেন সর্বদা সাস্থ্যবিধি মেনে চলবেন।

ইতি
আপনাদের
,,,,,আবু ছৈয়দ ,,,,,
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ
টেকনাফ কক্সবাজার ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off