1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

হেফাজত নেতা হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আটক

  • আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে সহিংসতা, সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজত নেতা ও হ্নীলা ইউপির হাত পাকা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

তিনি ২ নং হ্নীলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল হোসেন ফাহিম ( ৩০)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী বাসিন্দা কবির আহমদের ছেলে।

শনিবার দিবাগত রাত ১১ঘটিকার দিকে উপজেলার হ্নীলা বাস ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম হাফেজ মাওলানা নুরুল হোসেন ফাহিম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলার সাংগঠনিক সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের হাত পাখা মার্কা প্রতীকের প্রার্থী এবং স্থানীয়ভাবে হেফাজতে ইসলামের সংগঠক হিসেবে কাজ করছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাফিজুর রহমান।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায় , হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে রাষ্ট্রবিরোধী ও দাঙ্গা-হাঙ্গামা হতে পারে এমন ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন।
এ ছাড়া গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় তিনি টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বিদ্যুৎ খুঁটি , কুরআন শরীফ নিয়ে সড়কে শিক্ষার্থীদের অবরোধ ও গাড়ির টায়ার জ্বালিয়ে এলাকায় সর্বসাধারণের চলাচলের প্রতিবন্ধকতায় যুক্ত ছিলেন পাশাপাশি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে বিজ্ঞ বিচারক হাকিম এর মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, টেকনাফ উপজেলা হ্নীলা এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কে কোরআন শরিফসহ শিক্ষার্থীদের নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের সহিংসতার ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলায় আটক হাফেজ মাওলানা নুরুল হোসেন ফাহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!