1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবীর পাড়া ও সাবরংয়ের মোলভীপাড়ায় অভিযান পরিচালনা করে এলাকার মাদক সিন্ডিকেটের সদস্য শহিদুল ইসলাম (২১) ইয়াবাসহ আটক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৭/২০২১ ইং তারিখ ভোর ৪ টা হতে মাদকের একটি বড় চালানের জন্য টেকনাফ থানাধীন ছোট হাবীর পাড়া এলাকায় অবস্থান করে। সকাল ৮ টার দিকে চালানের মালিক মোহাম্মদ কবিরের (কানা কবির)ছেলে মোঃ ইসমাইলের বাসায় অভিযান পরিচালনা করে তার ২০০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে সকাল ৯.৩০ টার দিকে অন্য চালানের মালিক মোঃ হারুনর রশীদ এর ছোট হাবীর পাড়াস্থ বাসায় অভিযান পরিচালনা করে তার ২৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার ভাই শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়, কিন্তু হারুন পালিয়ে যায়।
জিজ্ঞেসাবাদে এখলাস মিয়ার ছেলে শহিদুল জানায় দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এছাড়া এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ জানিয়ে আসছিলো। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off