1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

মাছ বোঝাই কাভার্ডভ্যানের ভেতরে মাদক নিয়ে টেকনাফের জাহাঙ্গীর ড্রাইভারসহ আটক-২

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫২৩ বার পড়া হয়েছে

হুমায়ূন রশিদ : দেশে চলমান লকডাউনের মধ্যে জরুরী পরিষেবার নামে মাছ পরিবহনের আড়ালে মাদক পাচারকালে ইয়াবা ও কাভার্ডভ্যান নিয়ে টেকনাফের জাহাঙ্গীর ড্রাইভারসহ ২জনকে আটক করেছে চট্টগ্রামের র‌্যাব-৭।

সুত্র জানায়, গতকাল ৮জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৬টারদিকে গোপন সংবাদের ভিতরে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যান (চট্টমেট্টো-ট-১১-৪৩৭১) কে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে টেকনাফের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার পুত্র ড্রাইভার মোঃ জাহাঙ্গীর (২২) এবং উখিয়া সিজারীঘোনার মৃত ছৈয়দ আলমের পুত্র হেলপার মোঃ আজিজুল হক (২৫) কে আটক করে।
পরে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ও সনাক্ত মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ড্রাইভিং সিটের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

এই ব্যাপারে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান,জব্দকৃত মাদক ও কাভার্ডভ্যানসহ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off