1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

টেকনাফে অস্ত্র ও গুলি উদ্ধার ডাকাত সর্দার নুরুল আমিন নিহত

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮০৩ বার পড়া হয়েছে

আরাফাত সানি: টেকনাফে হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সাড়াঁশি অভিযানে বন্দুক যুদ্ধে কুখ্যাত ডাকাত সরর্দার নুরুল আমিন নিহত হয়। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয় ও বিপূল পরিমাণ অস্ত্রাদি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব সুত্র জানায়, ১০ ফেব্রুয়ারী (সোমবার) ভোররাত আনুমানিক ৩টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালী পাড়া পাহাড়ে গোলাগুলির সংবাদ পেয়ে ডাকাত বিরোধী সাড়াঁশি অভিযানে যায়। এসময় পাহাড়ে অবস্থান করা ৬/৭জন স্বশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‌্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মোঃ সোহেল আহত হয়। পরে র‌্যাব সদস্যরাও সরকারী সম্পদ জীবন আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে স্বশস্ত্র দূবৃর্ত্তরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।
গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ৪টি তাঁজা কার্তুজ, ৩টি খালি খোসা, নগদ ১শ টাকাসহ মানি ব্যাগ, ১টি মোবাইল, মিয়ানমারের ১১টি এবং ১টি দেশীয় সিমকার্ড ও মোবাইলসহ গুলিবিদ্ধ অবস্থায় পাহাড়ে সক্রিয় থাকা ডাকাত দল নুরুল আমিন গ্রুপের ডাকার সরদার নুরুল আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর তথ্য অধিদপ্তর শাখা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off