1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

“নাফ নদীর নীল জলে” আনোয়ারুল ইসলাম| Teknaf 71

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০
  • ৬৩৬ বার পড়া হয়েছে

নাফ নদীর নীল জলে”

আনোয়ারুল ইসলাম

অক্ষর বৃত্তঃ8+6 পয়ার
****************
মেঠো ধুলো মেখে গায়ে জীবিকার টানে,
সুখ নেই মনো মাঝে সুদুরের পানে।
স্মৃতি গুলো আছে গাঁথা নাফ নদী ডাকে,
ছলছলে কলকলে নাফ যেনো হাঁকে।

নাফ নদী নীল জল চোখে আজ ভাসে,
গ্রামের হরেক স্মৃতি যেন মন হাসে।
মেঠো পথে গাছ পালা সবুজের মায়া,
সুখের সে দিনগুলো কেবলই ছায়া।

কলকল জলধ্বনি মন যেতো ভরে,
খালি পায়ে হেঁটে চলা মেঠো পথ ধরে।
গাঙচিল দল বেঁধে নাফ নদী জলে,
আমি একা ভালো নেই তাই যেন বলে।

পূর্ণিমার চাঁদনীটা রূপময় আলো,
কংক্রিট শহরেতে লাগে নাতো ভালো।
থাকি দুরে মেঠো সুরে ফেলে যাব আজ,
কাজে আসি যেনো ফাঁসি মনে পড়ে বাজ।

সকালের রবি আলো করে ঝলমল,
ভুলে যেতে পারি নারে আঁখি টলমল।
রাজ পথে থাকি আমি স্মৃতি গুলো ধরে,
অতীতের দুঃখ সুখ চোখে জল ঝরে।

শিক্ষকঃ হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off