1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

ঝিলংজার দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৭৫১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজার সদরের ঝিলংজার দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের মৃত মো. সিরাজের ছেলে জাহাঙ্গীর আলম সোহেল ও একই এলাকার মো. ইসলামের ছেলে আরফাত হোসেন।

৪ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসঅাই) মো. আরিফের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভাস্থ গোদারপাড়া থেকে তাদের দুইজনকে ইয়াবাসহ আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. আফির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুইজনকে গোদারপাড়া থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক জাহাঙ্গীর আলম সোহেল একজন এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ঝিলংজা ইউনিয়নে তার একটি ৭/৮ জনের সিন্ডিকেট রয়েছে। সে সিন্ডিকেটের মূলহোতা।

এই মরণ নেশা ইয়াবা ব্যবসা করার জন্য তারা দীর্ঘদিন ধরে গোদারপাড়া বাসা ভাড়া নিয়ে থাকতো। তারা এলাকা যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. মাসুম খান জানান, সোহেল ও আরফাত দুইজনই আটক রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off