1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা!

টেকনাফ মোটর সাইকেলসহ ইয়াবা আটক| টেকনাফ৭১

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫৯৪ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল/ সাইদুল ইসলাম ফাহাদ:টেকনাফ 

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোটর সাইকেল ও ইয়াবাসহ উখিয়া উপজেলার থাইংখালী এলাকার এক যুবককে আটক করেছে। সেই সাথে ব্যবহৃত মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ধৃত মাদক কারবারী, জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ১৫ জুন বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী করে।

এসময় একটি মোটর সাইকেল চেকপোস্টের সামনে আসলে চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার থাইংখালী ঘোনার পাড়ার মৃত আব্দুল শরীফের পুত্র নুরুল আক্তারকে (২০) আটক করে। পরে উপস্থিত লোকজনের উপস্থিতিতে গাড়ি ও ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। সেই সাথে ব্যবহৃত মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী, জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off