1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে গুলাগুলিতে অস্ত্রধারী ডাকাত নিহত

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫৯৯ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক 

মোঃ আরাফাত সানি::কক্সবাজার টেকনাফে র‍্যাবের সাথে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

জানা য়ায়, ২২ জুলাই (বুধবার) গভীর রাত ২টার দিকে টেকনাফে দায়িত্বরত র‍্যাব-১৫(সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদে জানতে পারে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে।

সেই তথ্য অনুযায়ী র‍্যাবের একটি চৌকষ দল অভিযানে যায়। এরপর ডাকাত দলের সদস্যরা র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র‍্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাবের দাবি, নিহত রশিদ উল্লাহ ডাকাত দলের সক্রীয় সদস্য।সে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত শফির ছেলে।

র‌্যাব ১৫ এর টেকনাফে দায়িত্বরত বিমান চন্দ্র কর্মকার বলেন, র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকষ দল উপরোক্ত স্থানে অভিযানে যায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।নিজেদের জান-মাল রক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে।একপর্যায়ে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ ডাকাত রশিদ উল্লাহ।পরে রশিদ উল্লাহকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off