1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

বাপ ছেলের তান্ডবে লেদার চনা পাড়ার নিরাপত্তাহীন এক পরিবার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক::

হ্নীলা ইউনিয়নের লেদার সেই আলোচিত হত্যাকান্ডসহ বহু অপকর্মের হোতা জামালের অব্যাহত হুমকিতে এক কৃষক পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রতিকার চেয়ে ইউএনও বরাবর আবেদন।

২৩ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সুত্র জানায়, পশ্চিম লেদার ভিলেজার মৃত শামসুল আলমের পুত্র নুরুল ইসলাম বন বিভাগের দেওয়া সরকারী জমিতে বসবাস এবং ভাড়া বাসা করিয়া ভোগ দখল করিয়া আসছে। গত ২১ আগষ্ট স্থানীয় মৃত হায়দর আলীর পুত্র জামাল হোছন, তার পুত্র হামিদ হোছন এবং দেলোয়ার হোছন মিলে ভাড়াটিয়াদের ভাড়া নুরুল ইসলামকে না দেওয়ার জন্য হুমকি-ধমকি প্রদান করে। বিষয়টি ভাড়াটিয়াদের নিকট হতে অবগত হয়ে তাদের নিকট কারণ জানতে চাইলে এসব ভাড়াবাসা চালাতে গেলে তাদের টাকা-পয়সা দিতে হবে অন্যথায় অপহরণ ও খুনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এক পর্যায়ে তাদের গ্রুপটি নুরুল ইসলামসহ কয়েকজনকে কিল-ঘুষি মেরে আহত করে। এমনকি তারা চাষাবাদ করার সময় ভীতি প্রদর্শন করছে। এখন নুরুল ইসলাম গং এই আলোচিত জামাল হোছনের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে। ভূক্তভোগী এই ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার ওসিকে নির্দেশন দেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর রাত ডাকাত জামাল জমিজমা বিরোধ, আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিন ধরে গ্রæপিংয়ে জিইয়ে থাকা লোকজনের উপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছে।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতীকার চেয়ে আবেদনের জের ধরে ৩১ আগষ্ট বিকেলে উক্ত সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে শাবনুর ও নুরনাহার নমের দুজন নারীকে মারাত্মক ভাবে আহত করে। পরে তাদেরকে হাত পা বেঁধে বাড়ী হতে ৫০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ন ডাকাতি করে নিয়ে যায় এ ঘটনায় জামাল হোছেন, হামিদ হোছেন ও দেলোয়ার হোসেন এর নামে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয় জনসাধারণের মতে,জামাল ডাকাত একজন স্বশস্ত্র সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। সে বিভিন্ন স্থানে মারামারী, জবর-দখল এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনায় সম্পৃক্ত থাকে।এলাকায় জামাল ও তার পরিবারের ভয়ে রোহিঙ্গা ও স্থানীয় জনসাধারণ আতংকে থাকেন। তাদের অপকর্ম বন্ধ করে এলাকায় শান্তি-শৃংখলা ফিরিয়ে আনতে আইন-শৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off