1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না : সভায় ওসি অপারেশন |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ:

টেকনাফে উপজেলা মাসিক আইন চোরাচালান ও আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) ১৪ অক্টোবর সকাল ১১ ঘটিকার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, সহকারী কমিশনার ভূমি মোঃ আবুল মনসুর, টেকনাফ মডেল থানার ওসি অপারেশন খোরশেদ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, এম এ জহির, সোনা আলী, হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া,সেন্টমাটিন ইউ,পি চেয়ারম্যানসহ বিজিবি, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস ও ভিবিন্ন প্রশাসনের প্রতিনিধি ও আইন শৃংখলা কমিটির সদস্য, গোয়েন্দা সংস্থাসহ প্রতিনিধিসহ কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, সাম্প্রতি টেকনাফে হঠাৎ করে মাদক, সন্ত্রাস, গুম, খুন, রোহিঙ্গাদের শ্রমবাজার দখল, মাদক কারবারিদের অবৈধ মোটরসাইকেল বহর, মাদক কারবারিদের গ্রামে গ্রামে আধিপত্য বিস্তার, যানযট বৃদ্ধি, সেন্টমাটিন জেটি সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি অপারেশন খোরশেদ আলম বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক, সন্ত্রাসী, মানবপাচার কারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। শীঘ্রই আমাদের অভিযান শুরু হবে। সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, বর্তমানে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক, অপহরণ, গুম, খুন, ধর্ষনেরমত ঘটনা বৃদ্ধি পেয়েছে তাই টেকনাফ বাসীকে রক্ষা করতে হলে সকল আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে প্রতিটি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off