1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে বেকারি ও মুদির দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

মোঃ আরাাফাত সানী,টেকনাফ

টেকনাফে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদ ও মূল্য তালিকা না রাখা, হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকাসহ নানা অভিযোগে টেকনাফে বেকারিসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানসমূহের মধ্যে পৌরসভার লামার বাজার এলাকার মা ক্রোকারিজ, মায়ের দোয়া ক্রোকারিজ এবং পপি ক্রোকারিজ তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া বিজিবি ব্যাটলিয়ন সংলগ্ন লেংগুরবিল এলাকার একতা ফুড অ্যান্ড বেকারিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পণ্যের গায়ে কোনো কিছু না লিখা, অনুমোদনবিহীন বেকারি পরিচালনাসহ নানা অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে এসব জরিমানা করা হয়েছে।

কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধির পায়তারা না করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের মেমো সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই মিজানের নেতৃত্বে টেকনাফ মডেল থানার এক দল পুলিশ সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মো. ইমরান হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off