1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান

টেকনাফ পৌর-ছাত্রলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৭২৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি,

টেকনাফ পৌর ছাত্রলীগ শাখার উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় টেকনাফ পৌর-ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বাবলুর সঞ্চালনায় জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জননেতা নুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম বলেন “জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। টেকনাফ পৌরসভার প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে টেকনাফ পৌর-ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত করতে হবে।” পাশাপাশি কোনো অবৈধ ব্যবসায়ে জড়িত,অছাত্র ও অনুপ্রবেশকারী কেউ যাতে টেকনাফ পৌর-ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ও ওয়ার্ড কমিটিতে প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য পৌর-ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

উক্ত জরুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং টেকনাফ পৌর-ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল ওয়ার্ডের সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে টেকনাফ পৌর-ছাত্রলীগের সকল ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off