1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘ইউনাইটেড পারপাস’র সমন্বয় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৫১ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র সহযোগিতায় সেফ প্লাস প্রকল্পের অধীনে ইউনাইটেড পারপাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার এবং গণমাধ্যম কর্মীদের সাথে এ সমন্বয় সভা বৃস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্ট ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপর ধারণা উপস্থাপন করেন, জেক্ট অফিসার কমিউনিটি এনগেজম্যান্ট এন্ড সোশ্যাল কোহেশন শরিফ হোসেন সবুজ। বক্তব্য রাখেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, প্রজেক্ট অফিসার মার্কেট ডেভলাপমেন্ট এন্ড লিংকেজ মো: আহসান নেওয়াজ, প্রজেক্ট অফিসার বিজনেস ডেভলাপমেন্ট মনিরা সোলতানা, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী প্রমুখ।
এছাড়া সকাল ১০ টার দিকে ইউনাইটেড পারপাস এর নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে বাস্তাবয়নাধীন বিভিন্ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।
‘ইউনাইটেড পারপাস’র’ বাহারছড়া ও সাবরাংয়ে ৮শ ৫৮জন উপকারভোগী মধ্যে ২০৪ জন পুরুষ ও ৬৫৪ জন নারী উপকার ভোগী রয়েছে।
মুরগি পালন, ছাগল পালন, সবজি উৎপাদন, ফুড প্রসেসিং, কার্পেন্টার, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং, সেলাই প্রশিক্ষণ, সিএনজি অটোরিকশা রিপিয়ারিং, হস্তশিল্প ইত্যাদিসহ দারিদ্র বিমোচনে বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলেন।
পরিদর্শন কালে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন উপকারভোগীদের সাথে দেখা করেন এবং কিভাবে তারা তাদের জীবিকায়নে অবস্থার পরিবর্তন করলো সেটা জানার চেষ্টা করেন। মাঠ পরিদর্শন শেষে তারা তাদের অনুসন্ধান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করেন।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off