1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল-ইউসুফ, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম!

ক্যাম্পের স্বেচ্ছাসেবক অপহরণের পর উদ্ধার, রোহিঙ্গা মাঝি গ্রেফতার ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনায় ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসের এক স্বেচ্ছাসেবককে (সিপিসি সদস্য) অপহরণের পর উদ্ধার তাকে করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে শফিউল্লাহ কাটা এ/১ ব্লক থেকে তাকে অপহরণ করা হয়েছিল। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৪ থেকে তাকে উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে।

অপহৃত মোহাম্মদ হোসেন (৪৫) টেকনাফ সদর ৬নং ওয়ার্ডের কলেজ পাড়ার মো. কাশেমের ছেলে। তিনি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা এ/১ ব্লকে কর্মরত ছিলেন।

 

অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প নং-১৬ শফিউল্লাহ কাটার হেড মাঝি মো. তাহেরকে (৩২)কে গ্রেফতার করা হয়। তিনি ক্যাম্পের ব্লক-এ/১ এর আবুল বাশারের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুল ইসলাম জানান, বুধবার বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন রোহিঙ্গা মিলে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে। স্বজনদের পক্ষ থেকে ঘটনাটি এপিবিএনকে জানানো হয়।

 

এরপর ভিকটিমকে উদ্ধারে এপিবিএন ক্যাম্প সহকারী কমান্ডার সিনিয়র এএসপি একেএম খালেকুজ্জামানের নেতৃত্বে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নানামুখী তৎপরতায় দীর্ঘ আট ঘণ্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হয় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

 

ক্যাম্প সিআইসির নির্দেশে গ্রেফতার রোহিঙ্গা মাঝিকে উখিয়া থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off