1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু

ছাত্রলীগ নেতা হত্যার শাস্তি দাবী করেছেন টেকনাফ উপজেলা বিএনপি

  • আপডেট সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৫১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

 

টেকনাফের সাবরাংয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উসমান গণি সিকদারকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ভিন্নদল ও মতের অনুসারী হলেও উসমান একজন প্রতিবাদী ছেলে ছিলেন, যা বর্তমান যুগে নেতৃবৃন্দের মধ্যে খুব কমই পরিলক্ষিত হয়। এমন একজন প্রতিবাদী ছেলেকে দিনদুপুরে প্রকাশ্যে ফিল্মী স্টাইলে হামলা ও হত্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। এহেন পরিস্থিতি চলতে থাকলে যে দলের বা মতের হোক কেউ নিরাপদ নয়। আমরা এহেন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তুির দাবি জানাচ্ছি। সাথে সাথে টেকনাফ উপজেলার প্রশাসনকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহবান জানাচ্ছি , যাতে উসমানের মত আর কোন উদীয়মান তরুণ প্রতিবাদী যুবককে হারাতে না হয়। সেই সাথে উসমান হত্যাকান্ডকে পুঁজি করে কোন কুচক্রী মহল যাতে ব্যক্তিগত স্বার্থ- চরিতার্থ করার লক্ষ্যে এলাকার সাধারণ জনগন ও ভিন্ন মত দলের নিরহ লোকজনকে হয়রানি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে টেকনাফ উপজেলা প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি।
আল্লাহ উসমান সিকদারকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off