1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার

মুজিব বর্ষ উপলক্ষে টেকনাফে ৬০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাকা ঘরের মালিকানা পেল

  • আপডেট সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৬০২ বার পড়া হয়েছে

 

মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদানে শুভ উদ্বোধন করবেন। ২৩ জানুয়ারি সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, কক্সবাজার জেলা পরিষদ সদস্য. উপজেলা মহিলা পরিষদ চেয়ারম্যান তাহেরা আকতার মিলি,

পৌর মেয়র হাজী মোঃ ইসলাম. উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর। বক্তব্য রাখেন, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, পৌর আঃলীগ সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ও জেলা আওয়ামীলীগ সদস্য সোনা আলী।উপস্থিত ছিলেন,হোয়াইকং, হ্নীলা,বাহারছড়া ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, রাসেদ মোহাম্মদ আলী, মাওঃ আজিজ উদ্দীন ও নুর হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গৃহহীন ও ভূমিহীন পরিবার বৃন্দ ও সাংবাদিক গণ । সকাল ১০.৫৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন এবং এ বিষয়ের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে টেকনাফ উপজেলা প্রশাসন নির্বাচিত ৬০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হ্নীলা ইউনিয়নের খোরশেদ আলমকে দিয়ে এর শুভ উদ্বোধন করেন এবং জমির খতিয়ান দলিল ও সার্টিফিকেট সকলের হাতে তুলে দেয়া হয়েছে । অনুষ্ঠান পরিচালনা করেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সিফাত বীন রহমান ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off