1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

মুজিব বর্ষে উপহার দেয়া ঘর দেখিয়ে টাকা হাতিয়ে নিল জাহাঙ্গীর! উপজেলা প্রশাসনের মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে ভুমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরগুলো’র নির্মাণকে পুঁজি করে মধ্যস্বত্ত্বভোগী দ্বারা আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরধরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। গত ২৫ জানুয়ারী ২০২১ইং রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমান বাদী হয়ে স্থানীয় আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দা ও মৎস্যজীবী লীগ নেতা আজিজুল হকের পুত্র মোঃ জাহাঙ্গীর আলমকে এজাহারভুক্ত আসামি করে প্রতারণার অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান জানান, এক সরকারি কর্মকর্তা বাদি হয়ে প্রতারনার অভিযোগ এনে জাহাঙ্গীর আলমকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ২০ জানুয়ারী ২০হাজার টাকার বিনিময়ে ঘর পেল ২৭ ভূমিহীন পরিবার’ শিরোনামে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে গতকাল সোমবার ৪পৃষ্টার একটি প্রতিবেদন উপজেলা প্রশাসনকে জমা দেয় কমিটির আহবায়ক হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এই বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, প্রকাশিত নিউজের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী উপহারের ঘরে দূর্নীতির ঘটনাটি আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে তদন্ত করেছি। নিউজে আনা অভিযোগগুলোর সত্যতা পেয়েছি আমরা। তাছাড়া প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করে কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেখিয়ে টাকা নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি সংবাদের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়। তারই সূত্র ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। এখানে কেউ অনিয়ম ও দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off