1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন 

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর গুলিতে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধায় টেকনাফের নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. ফারুক (৩৫) টেকনাফের সাবরাং সিকদার পাড়ার হাসান আহমদের ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ও পরিববার সুত্রে জানায়, শনিববার সন্ধায় বাড়ি থেকে টেকনাফে ফেরার পথে শীর্ষ ব্যবসায়ী গুলিতে হঠাৎ করে পথরোধ করে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো. রাসেলসহ অস্ত্রধারী আরো কয়েকজনের একটি দল হত্যার উদ্দেশে তাকে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফারুক মাটিতে পরে যায়। এসময় তার সুর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো. রাসেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, ‘রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীর ও বুকে আঘাতের চিহৃ রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।’

আহত মো. ফারুকের বাবা হাসান আহমেদ জানান, ‘আমার ছেলে মাছ ব্যবসায়ীর কাজে টেকনাফে যাওয়ার সময় নাজির পাড়া এলাকায় পৌছলে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো. রাসেলসহ অস্ত্রধারী আরো কয়েকজন তাকে ব্যরিকেড দিয়ে মেরে ফেলার জন্য গুলি চালায়। এ ঘটনায় অস্ত্রধারীদের স্থানীয় জনপ্রতিনিধিও সহযোগিতা করেছে। তারা কোন কথা না বলে ছেলেকে হত্যার জন্য গুলি করেছিল। হামলাকারীরা ইয়াবা ব্যবসা করে নামে-বেনামে কোটি টাকার মালিক বনে গেছেন। ইয়াবার টাকায় কিনেছেন অবৈধ অস্ত্রও। তাদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান, ‘জমি-জমা বিরোধের জের প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘জমির বিরোধের জের ধরে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্রধারীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off