1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

মিথ্যা মামলা থেকে জামিন পেলেন হাফেজ মাওলানা ছৈয়দুল ইসলাম মেম্বার

  • আপডেট সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত সাজানো মিথ্যা মামলা থেকে জামিন পেয়েছে টেকনাফ সদর ইউপি ৭ নং ওয়ার্ডের মেম্বার হাফেজ মাওলানা ছৈয়দুল ইসলাম। ১ মার্চ, সোমবার কক্সবাজার আদালতে স্বশরিরে হয়ে জামিন প্রার্থনা করিলে মহামান্য আদালত তাকেসহ অন্যান্য আসামীদের জামিন মঞ্জুর করেছেন বলে মুঠোফোনে জানান হাফেজ মাওলানা ছৈয়দুল ইসলাম মেম্বার । গত ২০ ফেব্রুয়ারী সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার ওমর ফারুক নামের এক যুবকের উপর হামলার ঘটনায় তাকে আসামি করা হয়েছে। যা সম্পুর্ন উদ্দেশ্য ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, স্থানীয় কিছু কুচক্রী মহল, আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স পরিচয়ে এলাকায় চষে বেড়ানো দালালদের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলার আসামী হয়েছে। এটি আসন্ন ইউপি নির্বাচনে তাকে প্রার্থী হতে বাঁধা গ্রস্ত করার একটি অপ-কৌশল বলে ও দাবি করেন। সকলের দোয়া ও ভালবাসায় তিনি এ ষড়যন্ত্র মূলক মামলা হতে জামিন পাওয়ায় মহান রবের শাহী দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং তাকে হুমকি, ধামকি ও মিথ্যা মামলায় হয়রানি করে জনগণের ভালবাসা ও সেবা থেকে দূরে সরাতে পারবে না বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off