1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

ব্লাস্টের নারী কর্মীর বিরুদ্ধে বিবিজির শতকোটি টাকার মানহানি মামলার চার্জ গঠন

  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ব্লাস্টের নারী কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করেছে আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে দুপক্ষের শুনানি শেষে ব্লাস্টের সেই নারী কর্মী ফারজানার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন উভয় পক্ষের আইনজীবিরা।

বিজিবির পক্ষে প্রধান আইনজীবি এডভোকেট সাজ্জাদুল করিম জানিয়েছেন আজ বিজিবির মানহানিকর এই মামলাটি আদালতের বিচারক শুনানি করেন। বাদী বিবাদী দুপক্ষের বক্তব্য শুনেন। ব্লাস্টের নারী কর্মী ফারজানার মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন। মামলার অভিযোগ গঠন করার আদেশ দেন। আদালত একই সাথে মামলার বিচার কার্যক্রমের অংশ হিসেবে স্বাক্ষী গ্রহণেও আদেশ দেন। আইনজীবী আরো জানান আসামি ফারজানা বিজিবির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য সম্বলিত অডিও রেকর্ড রয়েছে।

আসামী এনজিও ব্লাস্টের সেই কর্মীর পক্ষের প্রধান আইনজীবি এডভোকেট আবদু শুক্কুর জানান বিজিবির বিরুদ্ধে ব্লাস্টের সেই নারী কর্মী সংবাদপত্রে কোন বিবৃতি দেননি। তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫০০ ধারায় এই মামলা প্রযোজ্য নয়। তিনি জানান আদালতের এই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করা হবে। জজ আদালতে মামলা থেকে অব্যাহতি পাওয়া বলে আশা করেন তিনি।

গত বছরের ৮ অক্টোবর টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্টের এক নারীকর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারী কর্মী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এ নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি বলে প্রতিবেদন দেন চিকিৎসকরা। এর প্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি। এরপর ২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেয় টেকনাফ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off