1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

টেকনাফে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে  উপজেলা প্রশাসন | টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি::

সম্প্রতি হু হু করে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টেকনাফ পৌরসভায় প্রধান সড়ক ও বাজারে জনসচেতনতাসহ তৎপরতা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ও সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছে। এ ঘটনায় ৩৯ টি মামলা দেওয়া হয়েছে।
(২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা ভাইরাস সংক্রাম ঠেকাতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট পারভেজ চৌধুরীর নেতৃত্বে দুইটি টিম টেকনাফ পৌরসভায় মোড়ে মোড়ে অভিযান পরিচালনা করেন। পাশপাশি বাড়িয়েছে বিশেষ স্থানে নজরদারি। এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট আবুল মনসুর, টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, পরির্দশক (অপারেশন) খোরশেদ আলম প্রমুখ।

অভিযানকালে ইউএনও পারভেজ চৌধুরী জানান, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যাবিধি না মানায় দুই শতাধিক গাড়ীর চালকসহ পথচারীকে মাস্ক পরিদান করা হয়। এছাড়া ৩৯টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সেন্টমার্টিনগামী পর্যটকবাহি দুইটি জাহাজকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করা হয়।

করোনা সংক্রামন রোধে মাইকিং করে সচেতন করা হচ্ছে উল্লেখ করে এই কর্মকর্তা আরো জানান, করোনা আতংক নয়, সচেতন থাকলেই এর সংক্রমন হতে বাচাঁ যায়। বিশেষ করে এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধি করতে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে ।’

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট আবুল মনসুর জানান, করোনা প্রতিরোধে ও স্বাস্থবিধি রক্ষায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহি দুটি জাহাজে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিরোধ, নির্মুল ও নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষা ও জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off